বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকায় পাতাল রেল নির্মাণে আগ্রহী জাপান

রাজধানীর যানজট নিরসনে গৃহীত বিভিন্ন প্রকল্পে জাপান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

পাতাল রেল, মেট্রো রেল ও ঢাকা-চট্রগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে জাপান সরকারের আগ্রহের বিষয়টি রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর যানজট নিরসনে মেট্রো রেল ও পাতাল রেল নির্মাণে পরিকল্পনামন্ত্রীর প্রস্তাবকে জাপান সরকার খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন।

পরিকল্পনামন্ত্রী গত ১৯ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে জাপানের অর্থবাণিজ্য ও শিল্প বিষয়কমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাপান বহি:বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠককালে পাতাল রেল, মেট্রো রেল ও ঢাকা-চট্রগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে প্রস্তাব তুলে ধরেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের অবদান তুলে ধরে বৈঠকে মুস্তফা কামাল বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন খাতে জাপান বাংলাদেশকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি এ জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অতিরিক্ত ৫ বিলিয়ন ঋণ সহায়তা প্রদানে জাপান সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনকালে জাপানের অনুকুলে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপানের মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ