বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বয়স্ক নাগরিকদের ভিন্ন আঙ্গিকে স্মার্টকার্ড’

দেশের বয়স্ক নাগরিকদের যথাযথ সম্মান এবং তাদের প্রাপ্য সুবিধাদি নিশ্চিতে সিনিয়র সিটিজেন হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে জাতীয় সংসদের সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। নির্বাচন কমিশনের অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্রের (স্মার্ট কার্ডে) মাধ্যমেই তাদের পরিচিতি নিশ্চিত করা এবং এ লক্ষ্যে তাদের জন্য ভিন্ন আঙ্গিকে কার্ড তৈরীর পদক্ষেপ গ্রহনেরও সুপারিশ করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে। কমিটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের অংশ নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ সচিবালয় জানায়, বৈঠকে স্মার্ট কার্ড নিয়ে আলোচনাকালে কমিটি জাতীয় পরিচয় পত্রের নকল প্রতিরোধে এবং ব্যক্তি সম্পর্কে অধিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে উন্নত, আধুনিক ও প্রযুক্তি নির্ভর নতুন (স্মার্ট কার্ড) জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কাজ দ্রুত সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম এবং সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (স্কার) প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি ঝুঁকিতে থাকা শিশুদের জীবনমান উন্নয়ন ও তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সার্ভিসেস ফর চিলডেন এট রিস্ক প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ