মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংবাদিক দেখে `পালালেন’ পাক হাইকমিশনার!

সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি ইস্যুতে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাক পেয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। তবে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এড়িয়ে পেছনের গেট দিয়ে দ্রুত ‘পালিয়ে’ যান তিনি।

পাক হাইকমিশনারের তলবের খবরে সকাল থেকেই তৎপর ছিলেন সাংবাদিকরা। অনেকেই সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করতে থাকেন। তবে শেষ পর্যন্ত পাক হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে না গিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন।

এই খবরে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা ছুটে আসেন পদ্মায়। তাদের ধারণা ছিল, হাইকমিশনার বেরিয়ে আসবেন সামনের দরজা দিয়ে। কিন্তু সাংবাদিকদের এড়িয়ে সুজা আলম বিকাল তিনটার দিকে বেরিয়ে যান পশ্চিমের দরজা দিয়ে। এতে তাকে সহযোগিতা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এদিকে, পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক চললেও সেখানে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেয়া হয়নি। বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আপত্তিকর’ বিবৃতির জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার পাকিস্তান হাইকমিশনারকে তলব করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ