সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা
দেশের সকল সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সচিবালয়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে কোনো মুক্তিযোদ্ধা রোগী গেলে তার চিকিৎসা প্রদানে অগ্রাধিকার দিতে হবে। এই চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও বিনামূল্যে করানো হবে।
তিনি বলেন, এই প্রসঙ্গে একটি নির্দেশনা পূর্বেও ছিল। কিন্তু এ নিয়ে জনগণের মধ্যে সচেতনতা কম ছিল। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে সকল হাসপাতাল পরিচালককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
নাসিম বলেন, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও হাসপাতালে ভর্তিসহ যেকোনো প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের বিশেষ মনোযোগ দিতে হবে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













