বিশ্বজুড়ে ভ্রমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘বর্ধিত সন্ত্রাসী হামলার হুমকি’ উল্লেখ করে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
পররাষ্ট্র দপ্তর বলছে, ‘বর্তমান তথ্যে’ জানা যাচ্ছে ইসলামিক স্টেট গোষ্ঠি, আল কায়েদা, বোকো হারাম এবং অন্যান্য গোষ্ঠি ‘বেশ কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা’ চালিয়ে যাচ্ছে।
আগামী বছরের ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সতর্কতা বলবত থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। গতমাসেই ফ্রান্স, রাশিয়া, মালি এবং আরো কয়েকটি দেশে মারাত্মক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













