বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ঘড়ি বালকের’ দেড় কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে নিজের হাতে বানানো ঘড়ি দেখিয়ে বিপদে পড়েছিল ১৪ বছরের কিশোর আহমেদ । ঘড়িটিকে বোমা ভেবে তাকে এক পর্যায়ে গ্রেফতার করা হয়। `ঘড়িবালক` আহমেদ এবার ওই ঘটনার জন্য সোমবার আইনজীবীর মাধ্যমে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে।

গত সেপ্টেম্বরে আহমেদ মোহাম্মদ বাড়িতে নিজের হাতে বানানো একটি ঘড়ি স্কুলে এনে বন্ধুদের দেখায়। তার শিক্ষক একে বোমা ভেবে পুলিশে খবর দেয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয় এবং স্কুল থেকে বহিষ্কার করা হয়। পরে ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দেয় পুলিশ । এ ঘটনার পর প্রেসিডেন্ট বারাক ওবামাও দুঃখপ্রকাশ করেছেন এবং হোয়াইট হাউজে আহমেদকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে বর্তমানে কাতার ফাউন্ডেশনের দেওয়া মেধাবৃত্তি নিয়ে কাতারে পড়াশোনা করছে এবং সেখানেই পরিবারসহ বসবাস করছে।

আহমেদ মোহাম্মদের প্রতিনিধি হিসেবে একটি আইনি প্রতিষ্ঠান সোমবার আর্ভিং শহর কর্তৃপক্ষের কাছ থেকে এক কোটি ডলার ও আর্ভিং ইন্ডিপেন্ডেন্ট স্কুল থেকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি এ ঘটনার জন্য আহমেদ মোহাম্মদের কাছে ক্ষমা চেয়ে চিঠিও দিতে বলা হয়েছে। আর যদি তা না করা হয় তবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

আহমেদের আইনজীবী ক্ষতিপূরণ দাবি করে দেওয়া চিঠিতে জানিয়েছেন, ‘ আহমেদ কখনো কাউকে হুমকি দেয়নি, তার কারণে কখনো কারো ক্ষতি হয়নি এবং কারো ক্ষতির চেষ্টাও করেনি। ওই দিন কেবল আহমেদই আঘাত পেয়েছিল। সে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি ভুলক্রমে কিংবা অযোগ্যতার কারণে নয়।’

চিঠিতে দাবি করা হয়, ওই ঘটনায় আহমেদের নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে এবং সে ও তার পরিবার শারীরিক ও মানসিক আঘাত পেয়েছে। কেবল তার ধর্ম, বর্ণ ও জাতিগত কারণে তাকে এ ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প