বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাহাড়ে পারফর্ম করবেন ‘নায়লা নাঈম’

বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেত্রী নায়লা নাঈম। তাকে নিয়ে সময় যেন আলোচনা হতেই থাকে মিডিয়া গুলোতে। সম্প্রতি শুরু হয়েছে নাট্যনির্মাতা মিনহাজ অভির পরিচালনায় ‘মেঘকন্যা’ ছবির শুটিং। ছবিতে লায়লা নাঈম ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও নিঝুম রুবিনা। এরই মধ্যে পদ্মার তীরে অবস্থিত রাজবাড়িতে ছবিটির প্রথম লটে কয়েক দিন শুটিং হয়েছে।

আগামী ২ ডিসেম্বর আবারো শুরু হচ্ছে এর শুটিং। কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে টানা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এবারের শুটিংয়ে ফেরদৌস ও নিঝুম রুবিনা ছাড়াও ক্যামেরার সামনে দেখা যাবে আইটেম-কন্যা নায়লা নাঈমকে। কারণ, ছবিটির পাঁচটি গানের মধ্যে একটি আইটেম গানে পারফর্মের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন নায়লা।

এবিষয়ে নায়লা নাঈম বলেন, এই ছবির মোট পাঁচটি গানের মধ্যে তিনটি গান এবং কিছু সিকোয়েন্সের শুটিং হবে এই পর্যায়ে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। বান্দরবানের নীলাচল পাহাড়ের ওপর গানটির আইটেম সংটি পারফর্ম করবো আমি।

উল্লেখ্য, নায়িকা হিসেবে নয়, আইটেম গার্ল হিসেবে সম্প্রতি তন্ময় তানসেনের ‘রানআউট’ চলচ্চিত্রের একটি আইটেম গানে পারফর্ম করেন নায়লা নাঈম।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত