বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি

পৌরসভা নির্বাচনকে ঘিরে সারাদেশে বইছে নির্বাচনী আমেজ। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা সিদ্ধান্তহীনতা কাজ করছিল। তবে দলীয় প্রধান খালেদা জিয়া দেশে ফেরার পর পৌরসভা নির্বাচনে দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করে।

এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে তৃণমূলের কাছে সবুজ সংকেত পৌঁছে গেছে বলে জানা গেছে। তবে আজ বুধবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হচ্ছে বলে জানা গেছে।

দুই মাসেরও বেশি সময় পর দেশে ফিরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি প্রধান পৌর নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

আজ রাতে পৌরসভা নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে শীর্ষ নেতাদের ডেকেছেন খালেদা জিয়া। রাত ৮টার পরে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা গুলশানের কার্যালয়ে যান। তারা ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।পরে তিনি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের সঙ্গে বৈঠক করেন। এসময় চেয়ারপারসনকে দল পুনর্গঠনের তথ্য উপাত্তের পাশাপাশি পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকাও দেখানো হয়।

পরে খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বলে দলীয় সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ম্যাডামের (খালেদা জিয়া) মনোভাব দেখে নির্বাচনে না যাওয়ার কোনো কারণ দেখি না। তবে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে ফাইনাল হবে। সেক্ষেত্রে দ্রুত তফসিল ঘোষণা, অল্প সময় দেয়া এবং নতুন করে নেতাকর্মীদের গ্রেপ্তারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।”

দলের অন্য একটি সূত্রের খবর বলছে, আজকের বৈঠকে খালেদা জিয়ার সবার মতামত নেবেন। পরে তিনি সিদ্ধান্ত দেবেন। তবে সময় কম থাকায় দ্রুত অবস্থান পরিষ্কার করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, “নেতাকর্মীরা নির্বাচনে আগ্রহী। আমরাও নির্বাচনমূখী দল। তাই আশা করি এসব বিবেচনা করেই সিদ্ধান্ত হবে। এছাড়া সারাদেশে গণগ্রেপ্তারসহ সরকারের কূট কৌশলের পাল্টা কৌশল কী হবে তাও বিবেচনা করা হবে বলে মনে করি।” ঢাকাটাইমস

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী