‘চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হবে’


সরকারি রাজস্বে যে ক্ষতি হচ্ছে তা প্রতিরোধে সীমান্তসহ দেশের দুর্গম এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চোরাচালানের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। এ ক্ষতি প্রতিরোধে সীমান্তসহ দেশের দুর্গম এলাকায় চোরাচালানবিরোধী নজরদারির পাশাপাশি সর্বস্তরের অভিযান জোরদার করা হবে।’
চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ৩ লাখ অভিযান চালানো হয়েছে। এতে গ্রেফতার হয়েছে ১৩ হাজার ৫০০ জন। মামলা হয়েছে ৭২ হাজার। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে আড়াই হাজার মামলা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













