জিএসপি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই
যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা বা জিএসপি ফিরে না পাওয়ার আর কোনো কারণ নেই বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে স্পেনের রাষ্ট্রদূত এদোয়ার্দো দি লাইক্লেসিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল এমনটা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহারের সম্ভাবনা খুবই বেশি। কারণ আমরা সব শর্ত পূরণ করেছি। এছড়াও গত সোমবার ওয়াশিংটন ডিসিতে টিকফা বৈঠকে আমাদের এই সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র আমাদের প্রশংসা করেছে।’
মন্ত্রী জানান, টিকফা বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তারা বলেছে, এই সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এগিয়ে আসবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জিএসপি ফেতর পেতে আর কোনো বাধা নেই। আশা করছি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিগগিরই এটা আমরা ফেরত পাবো।’
মন্ত্রী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি জিএসপির ওপর স্থাগিতাদেশ প্রত্যাহার না হলে টিকফা অর্থহীন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













