ব্রিটেনে ছুটির দিনে শিশুর মৃত্যু বেশি
ব্রিটেনে কর্মদিবসের চেয়ে ছুটির দিনে জন্ম নেয়া শিশুর মৃত্যুঝুঁকি বেশি বলে জানিয়েছেন সে দেশের গবেষকরা।
বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে ১৩ লাখের বেশি শিশু জন্মের ঘটনা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, সাপ্তাহিক ছুটির দিনে জন্ম নেয়া প্রতি এক হাজার শিশুর মধ্যে সাতজন মারা যায়।
অন্যদিকে কর্মদিবসে জন্ম নেয়া প্রতি হাজার শিশুর মধ্যে মৃত্যুর হার ৬.৫ জন।
এ পরিসংখ্যানের আলোকে ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা বলছেন, এ থেকে বোঝা যায়, ছুটির দিনগুলোতে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। তবে ছুটির দিনে শিশুমৃত্যুর ঘটনা বেশি হওয়ার কারণ শনাক্ত করতে পারেননি তারা।
২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া শিশুদের ওপর ওই গবেষণাটি করা হয়। তাতে দেখা যায় ব্রিটেনে ৬ লাখ ৭৫ হাজার শিশুজন্মের মধ্যে গড়ে সাড়ে ৪ হাজার শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













