তুর্কি দূতাবাসে ডিম ও কাগজের বিমান নিক্ষেপ
সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করা ও গুলি করে পাইলট হত্যার প্রতিবাদে মস্কোয় তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। এতে শত শত রুশ নাগরিক অংশ নেয়।
বিক্ষোভের সময় ক্ষুব্ধ রুশ নাগরিকরা তুর্কি দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, রং, টমেটো ও কাগজের বিমান ছুঁড়ে মারে। বহু বিক্ষোভকারী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা এরদোগানকে “খুনি” বলে অভিহিত করে এবং “আমরা ভুলব না” ও “আমরা মাফ করব না” বলে স্লোগান দেয়। এছাড়া, তুরস্ক গ্যাস ছাড়া থাকবে এবং এরদোগান সন্ত্রাসীদের সহযোগী বলেও তারা স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বা দায়েশের পক্ষে কিনা। বোরিস নামে মস্কোর এক অধিবাসী বলেন, বিশ্বস্ত বন্ধু নয় বরং তুরস্ক হচ্ছে খুনি রাষ্ট্র। বিক্ষাভের সময় কয়েকজনকে আটক করে রুশ পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













