বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশ কর্তৃত্ববাদী শাসনের কবলে : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়।

তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের চেতনা আজ ভূলণ্ঠিত, মহান স্বাধীনতাযুদ্ধের চেতনাও আজ বিপর্যস্ত। ভোটারবিহীন বর্তমান ক্ষমতাসীন সরকারের ক্ষমতায় থাকায় লিন্সা দেশ জাতিকে এক গভীর সংকটের মধ্যে নিপতিত করেছে। এই রাজনৈতিক সংকটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার লক্ষে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আর সে লক্ষে দলমত নির্বিশেষে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’
নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনে শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়া এ সব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সংগ্রামে ডাঃ শামসুল আলম খান মিলনের এই সর্বোচ্চ ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস।
ডা: মিলনের আত্মত্যাগকে সার্থক করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী