জিয়াকে সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানকে এখন আর সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না। কেননা হাইকোর্ট সে পথ বন্ধ করে দিয়েছে। উচ্চ আদালতের এই আদেশ আমাদের সবাইকে মানতে হবে।
আজ গণভবনে আয়োজিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রসভা নির্বাচন দেশের রাজনৈতিকদলগুলোর জন্য একটি সুযোগ। সবাই এটাকে কাজে লাগাতে পারে। এই প্রথম পৌরসভা নির্বাচন দলীয় ব্যানারে হচ্ছে।
সভায় প্রধানমন্ত্রী কতিপয় পত্রিকার সমালোচনা করে বলেন, এর আগেও একই দিন একাধিক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। একদিনে জোড়া ফাঁসি কার্যকর এটাই প্রথম নয়। এর আগেও হয়েছে।
জিয়াউর রহমানের আমলে তো গণফাঁসি কার্যকরের করা হয়েছে। আর আমাদের আমলে তো মানবতাবিরোধীদেরকে বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। এই মানবতাবিরোধীরা একাত্তরে যে বর্বরতা চালিয়েছে তা আজ অনেকেই ভুলে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













