বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার আইএসের ওপর হামলা চালাবে ব্রিটেন

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এবার হামলা চালাবে ব্রিটেন। এ জন্য পার্লামেন্টের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রিটেনের জাতীয় স্বার্থে এই হামলা চালানো প্রয়োজন।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, সিরিয়ায় আইএসবিরোধী হামলায় যোগ দিতে অনুমোদনের জন্য কয়েক সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ভোটাভুটি হতে পারে।

ব্রিটেন ইতিমধ্যে আইএসের টার্গেটে পরিণত হয়েছে উল্লেখ করে ক্যামেরন বলেন, “তাই আইএসকে মোকাবিলার একমাত্র পথ হলো তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া।

ক্যামেরন বলেন, তিনি আইএসের বিরুদ্ধে ‘সমন্বিত ব্যবস্থা’ নেওয়ার পক্ষে। তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণে সমর্থন দিতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ক্যামেরন বলেন, আইএসের জঙ্গিরা ব্রিটেনের ভেতরেই হুমকি হয়ে উঠেছে। ব্রিটেন তার নিরাপত্তার বিষয়টি মিত্রদেশের হাতে ছেড়ে দিতে পারে না।

সম্প্রতি ফ্রান্সের প্যারিসে প্রায় একই সময়ে ছয় জায়গায় বোমা ও বন্দুক হামলা চালায় আইএস। এতে নিহত হয় ১৩০ জন। আরো শ তিনেক মানুষ আহত হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোট এক বছরের বেশি সময় ধরে সিরিয়া ও ইরাকে আইএস লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়াও আইএসবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে সেখানে সেখানে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প