“অজ্ঞ” মন্ত্রী ইরানিকে “জ্ঞান বাক্স” দান
ভারতীয় জনসম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিকে ‘জ্ঞান বাক্স’ উপহার দিয়েছেন দিল্লির কিছু ছাত্রী। তাদের হোস্টেলের নিয়ম-কানুনের নানা লিফলেটে ভরা বাক্সটি।
ভারতে মেয়েদের স্বাধীনতা নিয়ে ওই মন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে এই “জ্ঞান বাক্স” তার অফিসে পৌঁছে দিয়েছেন ছাত্রীরা। খবর বিবিসির।
সম্প্রতি মার্কিন সাংবাদিক টিনা ব্রাউনের সঙ্গে আলাপকালে বিজেপি মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য স্মৃতি ইরানি বলেন, “ভারতে মেয়েরা কী পরবে, কীভাবে পরবে, কখন কার সঙ্গে কথা বলবে, তা নিয়ে এখন কারো নির্দেশ শুনতে হয় না।”
“অজ্ঞ” মন্ত্রী ইরানিকে “জ্ঞান বাক্স” দান
তার এই বক্তব্য নিয়ে বিস্মিত নারীরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে মেয়েরা কীভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তা নিয়ে শিক্ষামন্ত্রী মনে হয় একেবারেই অজ্ঞ।
সে কারণেই মন্ত্রী স্মৃতি ইরানিকে “জ্ঞানের বাক্স” উপহার দিয়েছেন মেয়েরা। ‘পিঞ্জর তোড়’ অর্থাৎ ‘খাঁচা ভেঙে ফেল’ নামে এক নারী আন্দোলনের ব্যানারে তারা এই অভিনব প্রতিবাদ করেন।
ছাত্রীদের ওই দলের একজন অভীপ্সা দাস বলেন, “যে দেশে মেয়েরা প্রতিদিন সমাজে নিগৃহীত হচ্ছে, চরম বৈষম্যের শিকার হচ্ছে, সেখানে একজন নারী মন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য দুঃখজনক। আমরা মন্ত্রীকে জ্ঞান ও তথ্য দিয়ে গেলাম। আশা কারি এগুলো পড়ে তিনি জ্ঞানলাভ করবেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













