বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

বগুড়া শিবগঞ্জের হরিপুরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার দায় স্বীকার করেছে সিরিয়াভিত্তিক ইসলামিক স্টেট (আইএস)।

যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ বা ‘সাইট’ এ দাবিকরেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার নামাজের সময় এই হামলায় মসজিদটির মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন এবংইমামসহ বেশ কয়েকজন মুসল্লি গুলিবিদ্ধ হন।

এর আগে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চার জন গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মসজিদের ইমাম মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

উল্লেখ্য, গত মাসে আশুরার আগের রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়। এতে দুজন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে