নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশ ভ্রমণে নতুন করে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বাংলাদেশে কর্মরত অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ফিরতে বলা হয়েছে।
আজ জারি করা সর্বশেষ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার সরকার এ কথা জানিয়েছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে বাংলাদেশে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ২৭ নভেম্বর ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শিয়া মসজিদে আরেকটি হামলা চালানোর দাবি করেছে। এতে অস্ট্রেলীয় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘সতর্কতার পরামর্শের মাত্রা পরিবর্তন হয়নি। বাংলাদেশে আপনাদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি ইতালির নাগরিক চেসারে তেভালে ও জাপানের নাগরিক হোশি কুনিও হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্কবার্তা দেয়। পুরান ঢাকার হোসেনী দালানে হামলা এবং সর্বশেষ বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













