বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংসদদের প্রচারের সুযোগ চায় আ.লীগ

পৌরসভা নির্বাচনে সাংসদদের প্রচারের সুযোগ রাখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেবে আওয়ামীলীগ।

গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডেরজরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পদ্ধতিও চূড়ান্ত করা হয়।

পৌরসভা নির্বাচনের আচরণবিধিতে বলা আছে—প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ বা তাঁদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। তবে এঁদের কেউ কোনো নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন।

এদিকে বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পদ্ধতিও ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, দলটির জেলা, উপজেলা ও শহর বা পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা স্থানীয় সাংসদের পরামর্শে একটি মনোনয়ন বোর্ড গঠন করবেন। সেই বোর্ড ৩০ নভেম্বরের মধ্যে পৌর মেয়র পদের জন্য একজন প্রার্থী মনোনয়ন দেবে। পরে কেন্দ্রীয়ভাবে গঠিত আরেকটি বোর্ড চূড়ান্ত অনুমোদন দেবে। এটাকে স্থানীয় সরকার বা পৌর মেয়র মনোনয়ন বোর্ড হিসেবে নাম দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী