বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতীয় পত্রিকার খবর অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএস সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে ভারতের দ্য হিন্দু পত্রিকার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সরকারি সংবাদ সংস্থা বাসসকে শুক্রবার মন্ত্রী বলেন, পত্রিকাটি আমাকে ভুলভাবে উদ্ধৃত করেছে। তারা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।

ভারতের সংবাদপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উদ্ধৃতি দিয়ে জানায়, ভারতে পলাতক থাকা জাপানের নাগরিকের সন্দেহভাজন খুনি দুই আইএসকে ঢাকা ফেরত দেয়ার অনুরোধ জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস’র অবস্থান সম্পর্কে আমি কখনও এ ধরনের কথা বলিনি এবং পত্রিকায় প্রকাশিত দুই খুনি সম্পর্কে আমি কখনও কিছু বলিনি।

পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার দ্য হিন্দু পত্রিকাকে বলেন, জাপানের নাগরিক কুনিও হোশি’র ঘাতক দুই আইএস ভারতে অবস্থান সম্পর্কে আমরা ভারত কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছি।

তবে মন্ত্রী বলেন, পত্রিকার সাংবাদিক ফোনে আমার সঙ্গে কথা বলার সময়ে তার সঙ্গে আইএস ইস্যু নিয়ে কোনো কথা হয়নি।

তিনি বলেন, তিনি শুধু সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত দু’দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দিল্লির কাছে হস্তান্তর করা ২০৪ জন পলাতক বাংলাদেশি অপরাধীর তালিকা সম্পর্কে কথা বলেছেন, যারা বাংলাদেশে অপরাধ করে ভারতে গিয়ে পালিয়ে রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ