১০০ ছাত্রকে প্রশিক্ষণ দিচ্ছে ১১ বছরের শিশু!
সাধারণত ১১ বছরের একজন শিশু তার দৈনিক বিদ্যালয়ের পাঠ শেষ করে বাসায় যেয়ে হয়ত খেলাধুলা করে, নয়ত টিভিতে কার্টুন দেখার কথা। কিন্তু সে এই কাজ না করে মহৎ কাজে নেমে পরে।
ভারতের লাখনউতে বসবাসকারী ১১ বছর বয়সী আনন্দ কৃষ্ণা মিশরা তার প্রথম বিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আবার তার দ্বিতীয় বিদ্যালয়ে হাজীর হন। কিন্তু সেখানে সে পড়াশোনা করতে নয়, শিক্ষকতা করতে যান।
তিনি তার পাশের গ্রামে প্রায় ১০০ জন শিশুকে একত্রে পড়াশুনা করান। প্রতিদিন বিকাল ৫ টায় তার এই বিদ্যালয়ে সেই গ্রামের শিশুরা হাজীর হয়। তাকে গ্রামের সবাই ‘ছোট মাস্টার’ বলে ডাকে।
প্রতিদিনের ক্লাসে টেক্সটবই থেকে শিক্ষা দেয়া হয়। প্রতিদিন পড়া শুরু করার আগে ‘আমরা করব জয়’ গান গেয়ে ক্লাস শুরু করা হয়। জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে তাদের প্রতিদিনের পড়াশোনার সমাপ্তি ঘটে।
আনন্দ মাত্র ক্লাস সেভেনে পড়ে। তাকে সত্যপথ বাল রত্ন ও সেবা রত্ন পুরষ্কার দেয়া হয়। আনন্দ এই কাজের অনুপ্রেরণা পেয়েছিলেন যখন সে নিজে মুম্বাইতে ভ্রমণের সময় একটি শিশুকে লাইট পোস্টের নিচে দাড়িয়ে পড়াশুনা করতে দেখেছিলেন।
আনন্দ এখানেই থেমে নেই, সে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ঐ শিশুদের জন্য পর্যাপ্ত বই-খাতার ব্যবস্থা করছেন।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













