জাপানি নারীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
জাপানি নারী হিরোয়ি মিয়াতার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরআগে জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর সিটি করপোরেশন কবরস্থান তাঁর মরদেহ উত্তোলন করা হয়।
কবরস্থানের তত্ত্বাবধায়ক আবদুল কুদ্দুস জানান, জাপানি নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে পুলিশ। বৃহস্পতিবার মিয়াতার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয় আদালত।
হিরোয়ি মিয়েতা উত্তরা ৬ নম্বর সেক্টরে ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ে সিটি হোমস নামে একটি বাসায় ভাড়া থাকতেন। গত আগস্ট মাসে ওই নারীকে সেখান থেকে সরিয়ে ভাটারা থানা এলাকার একটি বাসায় রাখেন তার ব্যবসায়িক পার্টনাররা। এরআগের প্রতিদিনই তিনি তার মাকে ফোন করে তার অবস্থার কথা জানাতেন।কিন্তু ২৬ অক্টোবর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তাঁর মা বিষয়টি বাংলাদেশের জাপানী দূতাবাসকে জানান। পরে জাপানী দূতাবাসের কর্মকর্তারা অনুন্ধান করে ৪দিনের মাথায় নিশ্চিত হন যে, তাকে হত্যা করা হয়েছে।
এব্যাপারে উত্তরা পূর্ব থানার অপারেশন অফিসার মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জাপানি নারী হিরোয়ি হত্যা ও লাশ গুমের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। যাদের মধ্যে চারজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













