মস্কোর সঙ্গে বৈঠক চায় দামেস্ক
একসময়ের পরাশক্তি রাশিয়ার সঙ্গে টানা টান উত্তেজনার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৈঠক করতে চেয়েছেন। আজ প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বৈঠকের বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ মস্কোয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, তুরস্কের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাব ইতিমধ্যে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছেছে। আগামী সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। তবে মস্কো ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে কি না তা নিশ্চিত নয়।
এদিকে প্যারিসে জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আগামী সোমবার এরদোগান ওই বৈঠক করতে চেয়েছেন। সম্মেলনে পুতিনও উপস্থিত থাকবেন।
পেসকভ জানান, গত মঙ্গলবার তুর্কি সামরিক বাহিনী রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার সাত থেকে আট ঘণ্টা পর প্রেসিডেন্ট এরদোগান পুতিনের কাছে ফোন করেন বলেও সংবাদ মাধ্যমকে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত পুতিন তাঁকে ফোন করেননি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













