‘মাঝ পথে সরে যাবেন না’
নির্বাচনে দাঁড়িয়ে মাঝ পথে সরে যাবেন না, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ একথা বলেন।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার-পাকিস্তান ও জামায়াতের অনৈতিক বক্তব্য’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। খবর বাসসের।
আওয়ামী লীগের এইপ্রচার সম্পাদক বিএনপিকে অভিনন্দন জানিয়ে বলেন, শুনেছি বিএনপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আমি এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। একই সঙ্গে তাদের বলব নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে দাঁড়াবেন না।
নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বর্তমানে দেশে শতকরা ৭০ ভাগ পৌর মেয়র আমাদের। এই সংখ্যা এবার ৮০ ভাগে উন্নীত করতে হবে। এ জন্য সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













