প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সৌদি নারীরা
শর্ত সাপেক্ষে পুরুষনিয়ন্ত্রিত সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারণায় নারীরা সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন না। দেশটির আগামী ১২ ডিসেম্বরের পৌর নির্বাচনে প্রায় ৯০০ নারী প্রার্থী হতে যাচ্ছেন। এ নির্বাচন প্রথমবারের মতো নারীদের নিজেদের নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করে দিয়েছে।
বহু বাধা-বিপত্তির পরও বাদশা আবদুল্লাহ-এর শাসন আমলে ধীর গতিতে হলেও নারী অধিকারের বিস্তৃতি ঘটে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এ নির্বাচনে ভবিষ্যতে নারীরা অংশগ্রহণ করতে পারবে বলে ঘোষণা দেন। এরপর ২০১৩ সালে তিনি নারীদের শুরা কাউন্সিলের সদস্য করেন। শুরা কাউন্সিল মন্ত্রিসভাকে পরামর্শ দিয়ে থাকে। বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর চলতি বছর ২০১৫-এর জানুয়ারী মাসে বাদশাহ সালমান দায়িত্ব গ্রহণ করেন। তিনি নারীদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি এগিয়ে নেন।
পৌর নির্বাচনে প্রার্থী হতে পেরে বেশ সন্তুষ্ট নাসিমা আল-সাদহ। তবে খুবই কম সৌদি নারীই ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এবারের পৌর নির্বাচনে ২৮৪টি কাউন্সিল আসনের বিপরীতে নারী-পুরুষ মিলিয়ে মোট সাত হাজার আগ্রহী প্রার্থী রয়েছেন। ভোটের জন্য এক লাখ ৩০ হাজার ৬০০ নারী নিবন্ধন করেছেন। এদের মধ্যে নারী ভোটার এক-দশমাংশ। সূত্র: এএফপি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













