দেশকে অকার্যকর করতেই আইএস ষড়যন্ত্র
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অকার্যকর করতেই আইএস-এর নামে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র এবং তাদের বাংলাদেশি দোসররা। আইএসের নামে দেশকে বিভাজনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জঙ্গিবাদ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে ইমাম সমাজের ভূমিকা নিয়ে আলোচনায় ষড়যন্ত্র মোকাবেলায় ইমাম-খতিবদের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াও বক্তৃতা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই। এখানে আইএসের অস্তিত্ব আবিষ্কার গভীর ষড়যন্ত্রের অংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













