‘জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী অস্থির হয়ে উঠবে’
জলবায়ু পরিবর্তনের কারণে গোটা পৃথিবীর পরিবেশ অস্থির হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন-বাপা’র সভাপতি আবদুল্লাহ আবু সাঈদ। আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিরোধী গণপদযাত্রার আগে তিনি এ মন্তব্য করেন।
আবু সাঈদ বলেন, “মানুষ অসুস্থ হলে যেমন অস্থিরতা বিরাজ করে তেমনি জলবায়ু পরিবর্তনের কারণে গোটা পৃথিবীর পরিবেশে অস্থিরতা নেমে আসবে। এটা শুধু পরিবেশ নয়, মানব জাতির উপরও বর্তাবে। এই পরিবর্তন রোধ করতে আমাদের প্রতিবাদ করতে হবে, একদিনের জন্য নয় প্রতিদিন।”
বাংলাদেশের সকল নাগরিককে বাঁচতে হলে এখনই জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বাপা সভাপতি সাঈদ বলেন, বৈশ্বিক উন্নয়নের জন্য প্রত্যেকের অংশগ্রহণে কঠোর পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে, তাতে লাভবান হবে বাংলাদেশই।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাপার আহ্বায়ক সুলতানা কামাল ও সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী। উপস্থিত ছিলেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল হক সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মাহবুবা নাসরিন প্রমুখ।
পরে একটি পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দোয়েল চত্ত্বর ঘুরে শাহাবাগ গিয়ে শেষ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













