বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শেখ হাসিনা না হলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না’

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতো না। এই বিচারের মাধ্যমে আমাদের কপাল কলঙ্কের টিকা মুক্ত হয়েছে। শনিবার দুপুরে নগরীর হালিশহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, যারা একাত্তরে হত্যা-গণহত্যা চালিয়েছে, মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের ফাঁসিও হয়েছে। যে অমানবিক নিষ্ঠুরতা তারা চালিয়েছিল তার বিরুদ্ধে বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামকে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রামের অবকাঠামোগত উন্নত করা হচ্ছে। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে। ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য একনেক থেকে ৫০০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। চট্টগ্রামকে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রামকে অবকাঠামোগত দিক থেকে উন্নত করা হচ্ছে। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে। ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য একনেক থেকে ৫০০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী সাংসদ ডা. আফসারুল আমিন। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, মেলা কমিটির আহবায়ক আমিনুজ্জামান ভুঁইয়া, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুব চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে