বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আব্বাসের দুর্নীতি অনুসন্ধানে দুদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের দুর্নীতি অনুসন্ধানে গতি আনতে নতুন উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০০৬ সালে জোট সরকারের সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে রাজউকের উত্তরাতৃতীয় পর্ব প্রকল্পের ৮৯৭টি প্লট বরাদ্দে বড় ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে কোনো প্রকার লটারি কিংবা আবেদনকারীর সিনিয়ারিটি বা অন্য কোনো যোগ্যতা না মেনে ‘জেনুইন অ্যান্ড ডিজার্ভিং’ পদ্ধতির নামে নিজের পছন্দের লোকজনকে ওইসব প্লট দিয়ে পুকুর চুরি করেছেন মির্জা আব্বাস।

অনুসন্ধানে গতি না আসায় ২০১৪ সালের সেপ্টেম্বরে অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করে উপপরিচালক মো. আনায়ারুল হককে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি এ সংক্রান্ত দুর্নীতির অগ্রগতি প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়।

কিন্তু তিন বছর অতিক্রম করলেও নথিপত্র সংগ্রহ করা ছাড়া বস্তুত অনুসন্ধানে কোনো অগ্রগতি হয়নি বলে কমিশন মনে করে। তাই অনুসন্ধান কাজে গতি আনতে নতুন উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে তৃতীয়বারের মতো অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় কমিশন।

এবারে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে। গত সপ্তাহে অনুসন্ধানের দায়িত্ব বুঝে নিয়ে পুরানো নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন তিনি।

সুত্রের মাধ্যমকে জানা যায়, ২০০৭ সালে ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ওই দুর্নীতির তদন্তের উদ্যোগ নেয়। ওই বছরের ১৯ ফেব্রয়ারি তত্ত্বাবধায়ক সরকার মির্জা আব্বাসের বিতর্কিত ‘জেনুইন অ্যান্ড ডিজার্ভিং’ পদ্ধতিতে দেওয়া ৮৯৭ প্লটের বরাদ্দ বাতিল ঘোষণা করে। এর পাশাপাশি দুদক তার নামে সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠায়। পরে তাকে গ্রেফতারও করা হয়। এ ছাড়া দুর্নীতির প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ কয়েক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

অন্যদিকে তার বিরুদ্ধে ২০০৪ সালে সাজানো নিলামের মাধ্যমে রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার সরকারি পরিত্যক্ত ১৭টি মূল্যবান বাড়ি অত্যন্ত কম দামে বিক্রি করে কোটি কোটি টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ