মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জিহাদের নামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। এখন ধর্মের নামে মুসলমানদের ধ্বংস করার পাঁয়তারা চলছে।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নামাজে বাধাগ্রস্ত করা অর্থাৎ মসজিদে নামাজ আদায়কালে গুলি করে হত্যা করে আবার হত্যার দায়ভার স্বীকার করেন যারা, তারা আবার মুসলমান ও জেহাদি হিসেবে দাবি করেন। জঙ্গি গোষ্ঠির কয়েকজনকে ধরার পর তারা জেহাদি তথা খেলাফত কায়েম করতে চায় অথচ তারা হাফপ্যান্ট পরে, নামাজ পড়ে না বলে জানায়। তারা মাজার, দরবার শরিফ, পীর, মাওলানা, মসজিদে নামাজ পড়তে পছন্দ করে না, তারা হত্যা করতে পছন্দ করে। জনগণ, পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও সরকার সবাই মিলেই দেশকে একটি নিরাপদ বাসোপযোগী সমাজ গঠনে কাজ করার আহরবান জানান পুলিশের এই মহাপরিদর্শক।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌরসভার মেয়র বেলাল আহমদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ জিয়াহুল হুদা আপলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এর আগে সকালে লক্ষ্মীপুর শহরের পুলিশ লাইন্স স্কুল ও রামগঞ্জ শহরে পুলিশ বক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













