ফেসবুকের জন্য ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ফেসবুক বন্ধ থাকার বিষয়ে তরুণ প্রজন্মকে ধৈর্য ধরতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, খুব শিগগির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়া হবে।
আজ ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার হোসেনী দালানের হামলা উগ্রপন্থীদের। তবে ব্লগার-প্রকাশক হত্যার বেশির ভাগ সন্দেহভাজন শনাক্ত ও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রকাশক এবং লেখক হত্যার যে এটা, এটাতেও আমরা অনেককে চিহ্ণিত করেছি, সন্দেহভাজন অনেককেই আমরা ধরেছি। যে কয়জন ব্লগার হত্যা করেছে, এদের অনেককেই কিন্তু আমরা ধরেছি। শুধু দু-একটি হত্যাকাণ্ড আমরা এখনো, যেমন—অভিজিৎসহ দুই-একটা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এখনো সন্দেহভাজনদের ধরতে পারিনি, তবে আমরা ধরে ফেলব।’
এ ছাড়া একটি গোষ্ঠী আইএস জঙ্গির কথা বলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













