সিরিয়ায় মার্কেটে রাশিয়ার বিমান হামলা, নিহত ৪৪
সিরিয়ার ইদলিবে একটি জনাকীর্ণ মার্কেটে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। রোববারের এ ঘটনায় আহত হয়েছে অনেকে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া অবজাভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিবের আরিহাতে এ বিমান হামলা চালানো হয়। মার্কেটের পাশাপাশি ওই শহরের আরো কয়েকটি স্থানে হামলা চালানো হয়। ওই স্থানটি বর্তমানে নুসরা ফ্রন্টসহ সিরিয়ার সরকারবিরোধী গ্রুপ আর্মি অব কনকোয়েস্টের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় টিভি চ্যানেল আরিহা আল ইয়ুম তাদের খবরে বলে, হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে রাশিয়া কর্তৃপক্ষের কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
সিরিয়ার অনুগত আর্মির সঙ্গে তীব্র লড়াইয়ের পর গত মে মাসে আরিহা দখল করে আর্মি অব কনকোয়েস্ট। এর ফলে পুরো প্রদেশই ধীরে ধীরে সরকার বিরোধীদের হাতে চলে যায়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া।
তথ্যসূত্র : আলজাজিরা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













