‘সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে পাক-ভারত সংলাপ জরুরি’
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নয়নই সন্ত্রাসবাদের ফলে সৃষ্ট হুমকি মোকাবিলায় আরো অধিকতর সহায়ক পরিবেশ তৈরি করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
পরমাণু শক্তিধর এই দুটি দেশের মধ্যে সংলাপ-ই তাদের মধ্যকার সব বিরোধ মীমাংসার একমাত্র উপায় জানিয়ে একথা বলেন তিনি।
খবর পিটিঅই’র।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দেশ দুটির মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য সংলাপ-ই একমাত্র পন্থা বলে আমি আশাবাদী।
আলাপ-আলোচনার মাধ্যমেই সব মতপার্থক্যের সমাধানের জন্য আমি দেশ দুটির শীর্ষ নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছি। এ লক্ষ্যে আমার দফতর থেকে সার্বিক সহায়তা দেয়ার কথা জানিয়েছি।’
সন্ত্রাসবাদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে জানিয়ে তা মোকাবিলায় জোটটির সব সদস্যকে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন বান কি মুন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকিতে পরিণত হয়েছে এবং প্রতিদিন এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন স্থানে যেমন প্যারিস ও লেবাননে ভয়াবহ সন্ত্রাসী হামলাই এর প্রমাণ।’ ‘ সদস্য রাষ্ট্রগুলোকে এই ভীতি মোকাবিলায় ও দূরীভূত করার লক্ষ্যে অবশ্যই একত্রে কাজ করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













