প্যারিস হামলাস্থলে ওবামা
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার শিকার বাতাক্লঁ থিয়েটার পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁকে নিয়ে সেখানে যান তিনি।
খবর বিবিসির।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব পার্টিসে (কপ২১) যোগ দিতে প্যারিসেপৌঁছার পরপরই বাতাক্লঁতে যান ওবামা। ওই সময় তাঁর সঙ্গে ওলাঁদ ছাড়াও ছিলেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাতাক্লঁতে যাওয়ার পর হতাহতদের স্মরণে ঘটনাস্থলের পাশে একটি সাদা গোলাপ রাখেনওবামা। এরপর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে ওলাদঁ ও হিদালগোর হাতে হাত রেখে ঘটনাস্থল ছাড়েনতিনি।
গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হন। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় বাতাক্লঁর থিয়েটারে। ওই হামলায় ৯০ জন মানুষ নিহত হন। হতাহত হন আরো অর্ধ শতাধিক মানুষ।
ভয়াবহ ওই সিরিজ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকে আইএস দমনে মধ্যপ্রাচ্যে নতুন করে তৎপরতা শুরু করে ফ্রান্স। দেশটির এ তৎপরতায় যথাযথ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













