মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুতিনকে চ্যালেঞ্জ এরদোগানের

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তুরস্কের তেল বাণিজ্য রয়েছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অভিযোগ করেছেন তা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, পুতিন তার অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন।

সোমবার প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনের ফাঁকে তুর্কি সংবাদসংস্থা আনাতোলিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এরদোগান বলেন, ‘আমি এখন কিছুটা কড়া কথাই বলব। এ ধরনের বিষয় যদি প্রমাণ করা যায় তাহলে আমাদের জাতির মহত্ব বজায় রেখে আমার সরে যাওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘আমি মিস্টার পুতিনকে বলব, (অভিযোগ প্রমাণ করতে না পারলে) আপনার কি পদ ধরে রাখা উচিত হবে? আমি এটা স্পষ্ট করেই বলছি।’

এর আগে, পুতিন বলেন, ‘আমাদের বিশ্বাস করার সব রকমের কারণ রয়েছে যে, তেলের চালান নিশ্চিত রাখার জন্যই তুরস্ক আমাদের যুদ্ধবিমান বিমান ভূপাতিত করেছে।’

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সিরিয়ার লাতাকিয়ায় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। এই বিমান ভূপাতিত নিয়ে দু’দেশের মধ্যে বর্তমানে বাগযুদ্ধ চলছে। এরই জের ধরে তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ নেয় রাশিয়া। এমনকি জলবায়ু সম্মেলনে এরদোগানের সঙ্গে সাক্ষাত করতেও রাজি হননি পুতিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প