বাংলাদেশের সঙ্গে বসতে আগ্রহী ফেসবুক


ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পরই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। চলতি মাসের ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানান তারানা হালিম। ‘এখন আমরা তাদের আমন্ত্রণ জানাবো,’ বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।
নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে গতকাল সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম। ওই চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে ফেসবুক কর্তৃপক্ষ রিপ্লাই দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তারানা হালিম বলেন, ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি অ্যাডভাইজর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













