রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চীন-সাউথ আফ্রিকা সাড়ে ৬শ কোটি ডলারের চুক্তি

সাউথ আফ্রিকায় অবকাঠামো তৈরির লক্ষ্য নিয়ে দেশটির সঙ্গে সাড়ে ৬শ’ কোটি মার্কিন ডলারের চুক্তি ও ঋণ সমঝোতা করেছে চীন। দেশ দু’টির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য সাউথ আফ্রিকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ৪ দিনের সফরে চুক্তিগুলো সই হয়।

বুধবার দেশ দু’টির মধ্যে মোট ২৬টি চুক্তি সই হয়েছে, যার মধ্যে রয়েছে সাউথ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানার রেল পরিচালনার জন্য আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি।

চীন এ পর্যন্ত আফ্রিকার বেশ কিছু দেশের উন্নয়ন খাতের জন্য ঋণ সহায়তা দিয়েছে। বিনিময়ে দেশগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে তেলসহ অন্যান্য মৌলিক পণ্য সরবরাহ করে আসছে। কিন্তু সম্প্রতি চীনের পক্ষ থেকে চাহিদা কমে যাওয়ায় চীনে পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল আফ্রিকান দেশগুলোর অর্থনীতি অনেকটাই সঙ্কটপূর্ণ অবস্থায় পড়েছে।

আফ্রিকায় চীনের বিনিয়োগ বছরের প্রথম অর্ধেকেই ৪০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীনের প্রবৃদ্ধির ধীরগতির ফলে পণ্যের চাহিদা কমে গেলেও এতে আফ্রিকা মহাদেশে দেশটির বিনিয়োগ ব্যাহত হবে না, এই নিশ্চয়তা দিতেই সাউথ আফ্রিকায় প্রেসিডেন্ট জিনপিংয়ের এবারের সফর বলে মনে করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প