মিশরে নাইটক্লাবে বোমা বিস্ফোরণে নিহত ১৮


মিশরের রাজধানী কায়রোর একটি নাইটক্লাবে পেট্রল বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। এ হামলায় আরও পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার দেশটির আগুজা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শুক্রবার এ কথা জানানো হয়েছে।
মিশরের এক কর্মকর্তা জানিয়েছেন, রেস্তোরাঁর এক চাকরিচ্যুত কর্মী হামলা চালিয়েছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের নেতা ও মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে অসংখ্য বোমা হামলা হয়েছে। এতে এসব হামলার দায় উগ্রপন্থি সংগঠনগুলো স্বীকার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













