বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশুদেরকে দিয়ে বন্দী হত্যার ভিডিও ছেড়েছে আইএস

সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে ছ’টি বাচ্চা শিশু জঙ্গিদের হাতে আটক সামরিক বন্দীদেরকে হত্যা করছে। ভিডিওটির শুরুতে মাদ্রাসায় কোরান পড়ছে এরকম কিছু ছাত্রের ছবি দেখানো হয়। একই সাথে দেখানো হয় তাদেরকে কিভাবে কারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের ভেতর থেকে ছ’জন শিশুর নাম ঘোষণা করা হয়।

তারপর দেখা যায় ওই শিশুরা ধ্বংস হয়ে যাওয়া একটি দুর্গের ভেতরে ও চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে, শিশুরা যাদেরকে হত্যা করবে তাদেরকে ওরা সেখানে খুঁজে বেড়াচ্ছে। একসময় তাদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়।

একসময় তারা বন্দীদের খুঁজে পায়, তাদের হাত বাঁধা ছিলো। তারপর একেকজন শিশু একেকজন বন্দীকে হত্যা করে। পাঁচজনকে হত্যা করা হয়েছে গুলি করে। আর একজনকে গলা কেটে।

এর আগেও আই এস তাদের হাতে আটক বন্দীদের জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু শিশুদেরকে দিয়ে জিম্মিদেরকে হত্যা করার ভিডিও এটাই প্রথম।

বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এই ভিডিওটি প্রকাশের মাধ্যমে আই এস এই বার্তা দিতে চাইছে যে তারা নতুন প্রজন্মের জিহাদি তৈরি করছে যারা আগামীতেও তাদের শত্রুদের বিরুদ্ধে বর্বরতা অব্যাহত রাখতে পারবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি