শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির অভিযোগ কাল্পনিক: হানিফ

বিএনপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনের অধীনে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন করে তারা (বিএনপি) জয় লাভ করেছিল।এখন আবার এ নির্বাচন কমিশনের বিরোধীতা করছে। বিএনপির পছন্দ আজিজ মার্কা
নির্বাচন কমিশন। তাই বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ চায় উৎসবমুখর পরিবেশে জনগণের রায় নিয়ে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। কিন্তু একটি বৃহত্তর রাজনৈতিক দল শুরু থেকেই নির্বাচনকে বিতর্কিত করতে কাল্পনিক অভিযোগ করে আসছেন। বিএনপিকে আশ্বস্ত করতে চাই অহেতুক, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তাদের হয়রানি করার সুযোগ নেই।’

জাতি চায়, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচার হোক। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পাড় পাওয়ার সুযোগ নেই। আমরা আশা করি, বিএনপির মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকারকে সহযোগিতা করবেন।’

দলীয় বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, ‘৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ইতোমধ্যেই ৪/৫টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা সকাল থেকেই কাজ করছি। বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সাংগঠনিক সম্পাদকরাও কাজ করছেন। তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা প্রার্থীদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহার করাবেন। আশা করছি, ১৩ ডিসেম্বরের মধ্যে বাকী সবাই প্রত্যাহার করে নেবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলটির অপর যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী