বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাইবার ক্রাইম রোধ

৪ জানুয়ারি সিঙ্গাপুর যাবেন তারানা হালিম

সাইবার অপরাধ প্রতিরোধে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করতে উদ্যোগ নিয়েছেন টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে এই সফরের প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের মন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্তদের সময় নেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে চিঠিও দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার টেলিযোগাযোগ বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে কার্যকরী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ৪ জানুয়ারি তারানা হালিম সিঙ্গাপুর যাবেন। ওই তারিখেই সিঙ্গাপুরের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা যায় কিনা সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

বৈঠকের পর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও নিরাপত্তা বিষয়ে সিঙ্গাপুরে তার একটি সংলাপের উদ্যোগ নেয়ার বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আগামী রোববার ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে টেলিযোগাযোগ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করবে বলে জানিয়েছেন তারানা হালিম।

গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি লেখেন এবং পর দিনই তিনি এ বিষয়ে সাড়া পেয়ে যান। সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তারানা হালিম প্রথমে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ