মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজিবি কমান্ডার বললেন

এখন থেকে সীমান্তে হত্যা বা দুর্ঘটনা ঘটবে না

জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খবীর উদ্দীন সরকার বলেছেন, এখন থেকে সীমান্তে কোনো হত্যা বা দুর্ঘটনা ঘটবে না।

আজ রোববার দিনাজপুরের হিলি চেকপোস্ট ক্যাম্পে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন খবীর উদ্দীন।

বিজিবির এ কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের নিরাপত্তাসহ সীমান্ত সুরক্ষিত রাখতে কাজ করছে বিজিবি ও বিএসএফ। হঠাৎ করে সীমান্তে কোনো সমস্যার উদ্ভব হলে তা উভয় বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা হবে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি-বিএসএফ বৈঠক হয়। বৈঠক শেষে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চলন্ত ট্রেনের হুইস পাইপ খুলে যাতে চোরাচালানিরা ফেনসিডিল বা অবৈধ মালামাল তুলতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে ট্রেন চলাচলের সময় সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা টহলে থাকবেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল খবীর উদ্দীন সরকার। ভারতের পক্ষে ছিলেন পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার জিতেনদার। এ সময় উভয় বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে