সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. সুন্দর আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নবীগঞ্জের পূবালী ব্যাংকের সামনে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় সুন্দর আলীর চিৎকার শুনে লোকজন ছুটে এসে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুন্দর আলী নবীগঞ্জ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক।

ঘটনার সময় সুন্দর আলী একা ছিলেন বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ টি এম সালাম।

সালাম জানান, নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন।

এদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী