আফগানিস্তানে ১২ তালেবান জঙ্গিসহ নিহত ৪১


আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমান ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।
হামলাকারী ১২ জঙ্গির সবাই সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে। সেপ্টেম্বরে তালেবান জঙ্গিরা সাময়িকভাবে কুন্দুজ শহর দখলে নেয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
কান্দাহার বিমান ঘাঁটিতে ন্যাটো বাহিনীর সদস্য, আফগান সেনাবাহিনীসহ অনেক সাধারণ মানুষ বাস করে। তালেবান জঙ্গিরা ২৬ ঘণ্টা ধরে বহু বেসামরিক মানুষকে জিম্মি করে রাখে।
বিমানবন্দরটি এখন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সেনাবাহিনী। ইসলামাবাদে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানের সহায়তা চেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













