‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলো?’


‘দিনাজপুরে এত বড় ঘটনার পরও ঘটনাস্থলে গতকাল কেন পুলিশ ছিল না। ইস্কন মন্দিরে গুলি, বোমা হামলা হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন? আপনারা কি ঘোড়ার ঘাস কাটছেন?’ আজ শুক্রবার শিল্পকলার জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, ‘এতো বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনী ‘ঘোড়ার ঘাস’ কাটে।’ ‘দিন দিন দেশে সংখ্যালঘুর পরিমাণ কমছে।
তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্ব আরোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো মনোযোগী হতে হবে।’
পৌর নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘বিএনপির এ কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। তিনি (খালেদা জিয়া) এসব অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন। নির্বাচনে এ রকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













