বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা : জাবেদ আলী

নির্বাচনী এলাকায় কোনো আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন নির্বাচন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ জন্য নির্বাচন কমিশনের দিকে চেয়ে থাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহম্মদ জাবেদ আলী।

আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থীর গুরুত্ব সমান। কোনো প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তার যথার্থতা যাচাই করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

একটি দল থেকে একাধিক প্রার্থীর মনোনয়ন দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাবেদ আলী জানান, এ ধরনের কোনো তথ্য কমিশনের নজরে আসেনি। দল থেকে বিদ্রোহী প্রার্থীদের চাপ দেওয়ার বিষয়ে কোনো লিখিত অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি জানান। এ সময় তিনি সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। দেশের ইতিহাসে এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী