মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিনা ভোটে নির্বাচিত ১৩৪ কাউন্সিলর

পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ব্যবস্থাপনা ও পরিচালনা শাখার সহকারী সচিব রাজীব আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৩৪ পৌরসভা নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২ হাজার ৪৫ প্রার্থী। এর মধ্যে মেয়র ৯২৩ জন, কাউন্সিলর ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন প্রার্থী।

ইতোমধ্যে মেয়র পদে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া পৌরসভাগুলোর কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানান তিনি।

এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় মোট মেয়র পদে ১ হাজার ২১৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৭৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

তাদের মধ্যে মেয়র পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ১৬২ জন, সাধারণ কাউন্সিলর পদ থেকে ৬৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদ থেকে ১৩৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোট ৯২৩ জন। সেখানে আওয়ামী লীগের ২৩৪ জন, বিএনপির ২২০ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন, স্বতন্ত্র ২৭১, জাসদ ২০, এনপিপি ১৭, ইসলামী আন্দোলন ৫৬, অন্যান্য দলের ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী