রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিনা ভোটে ১৪০ মেয়র কাউন্সিলর নির্বাচিত

পৌরসভা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দু’দিন পর মঙ্গলবার এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ১৩৪ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০ জন। এছাড়া মেয়র পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে ১৪০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন ১১ হাজার ৯০৩ প্রার্থী।

কমিশনের তথ্য অনুযায়ী, ২৩৪ পৌরসভায় ১২ হাজার ৪৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৯২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন লড়াইয়ে রয়েছেন। কুষ্টিয়ার ১৬ নম্বর ওয়ার্ড ও মানিকগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৪ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া ১৩ জন প্রার্থী রয়েছেন দুটি ওয়ার্ডে, ১২ জন প্রার্থী রয়েছেন চারটি ওয়ার্ডে, ১১ জন প্রার্থী রয়েছেন ছয়টি ওয়ার্ডে এবং ১০ জন প্রার্থী রয়েছেন ১৩ ওয়ার্ডে। ইসি কর্মকর্তারা জানান, মেয়র পদে নাম ও প্রতীকসহ ব্যালট পেপার মুদ্রণ বুধবার থেকে শুরু হবে। নামের আদ্যাক্ষর অনুসারে ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। সাধারণ ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। যেসব ওয়ার্ডে ১২ থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বী তাদের ব্যালট পেপার এখন ছাপানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী