সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই মামলা, আসামি ১৯৪

চট্টগ্রাম কলেজে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ছাত্রলীগের ফুল দেয়ার সময় শিবিরের হামলার ঘটনায় বুধবার রাতেই দু’টি মামলা করা হয়েছে। এতে শিবিরের ১৯৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গতকাল বুধবারই ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

নগরীর চকবাজার থানায় বুধবার রাতে থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. কামাল এই দুটি মামলা করেন।এছাড়া এ ঘটনায় বুধবার রাত পর্ন্ত সংঘর্ষে জড়িত সন্দেহে শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। পরে ৭০ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়।

চকবাজার থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়ের হওয়া দুটি মামলায় শিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে মোট ১৯৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় চারজনের নাম উল্লেখ করে আরো ৯০ জন অজ্ঞাতনামা এবং বিস্ফোরক মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০ জনকে আসামি দেখানো হয়।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা এসআই মো. কামাল জানান, বুধবার ছাত্রলীগ-শিবির সংর্ঘষের পর চট্টগ্রাম কলেজ এলাকা থেকে চারটি কিরিচ, ৩টি গুলির খোসা, দুটি পিস্তলের গুলি খোসা, একটি খালি জর্দার কোটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয়। এসব উদ্ধারে ঘটনায় দুটি মামলা দায়ের করা হয় বলে তিনি জানান।

প্রসঙ্গত, বুধবার দুপুরে মহান বিজয় দিবসে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীরা ফুল দিতে গেলে শিবির বাধা দেয়। এতেই দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী