‘বোমা’ রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে এবার শিখ কিশোর আটক


ঘড়ি বালক’ আহমেদ মুহাম্মদের পর এবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে ১২ বছর বয়সী এক শিখ কিশোরকে আটক করেছে মার্কিন পুলিশ।
আরমান সিং সারাই নামের ওই কিশোরের এক সহপাঠীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
তবে ওই সহপাঠী নিছক মজা করার জন্য এমন অভিযোগ করেছিলো বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে আরমানের পরিবার। তাদের অভিযোগ, একটি বাচ্চা ছেলের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে, অভিভাবক না ডেকেই আরমানকে পুলিশের হাতে তুলে দেয়।
আটকের পর আরমানকে তিনদিন একটি কিশোর সংশোধনকেন্দ্রে রাখার পর ছেড়ে দেয় পুলিশ।
এই ঘটনার আগে টেক্সাসেরই আরেকটি স্কুলে নিজ হাতে বানানো ঘড়ি নিয়ে বিপাকে পড়েছিলো আরেক মার্কিন মুসলিম কিশোর আহমেদ মুহাম্মদ।
১৪ বছর বয়সী ওই কিশোরের বানানো ঘড়িকে বোমা ভেবে পুলিশে খবর দিলে আটক করা হয় আহমেদকে।
কিশোর আহমেদের আটকের খবর প্রচারিত হলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনায় তাকে মুক্তি দেয় মার্কিন কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













